• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চারজন পুশ ব্যাক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চারজন পুশ ব্যাক
মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চারজন পুশ ব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারিপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরী (৩৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) ও শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তিন নারীসহ চার জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। কাটাতারের বেড়া পার হয়ে তারা গন্তব্যে যাওয়ার লক্ষ্যে একটি বাড়িতে উঠে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। তারা বাংলাদেশী হিসেবে দাবি করে নাম ঠিকানা দিয়েছে। পরিচয় যাচাই করে সঠিক পেলে পরিবারের কাছে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category