মুজিবনগর সরকারী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা মোঃ মফিজুল ইসলামসহ কলেজের প্রবীন ও নবীন শিক্ষার্থীবৃন্দ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম এবং ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক নাজনীন সম্পা।