• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়- উপদেষ্টা ফারুক ই আজম

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়- উপদেষ্টা ফারুক ই আজম
মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়- উপদেষ্টা ফারুক ই আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, ১৯৭১ সালের ১৭ এগ্রিল এই আম বাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল তা আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়। আমরা গতকালে ফিরে যেতে পারব না। ইতিহাসের উপর কোন কিছু আরোপ করা যায় না। এখানে যে সরকার গঠন করা হয়েছিল সেই বিষয়টি অমলিন থাকবে।
১৭ এপ্রিলের ঐতিহাসিক মুজিবনগর দিবসটি স্মরণ করে রাখতে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর আ¤্রকাননে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।
মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে আরও বলেন, এখানে যা কিছু করা হবে তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই করা হবে। এর বাইরে কোন কিছু আরোপিত করা হবে না। কোন কিছুর সত্যতার ইতিহাস মোচনও হবে না।
ভূয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, যারা সত্িযকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছে। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। এটি গ্লাণিকর। এরই মধ্যে ভূয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্দ্যোগ গ্রহন করেছি। কিছু বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় আছি। বিভিন্ন রকমের প্রায় ২ হাজার ৭’শর বেশি মামলা আছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে অনেক উদ্যোগ গ্রহণ করাসহ মুজিবনগর কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিদর্শন করে যৌক্তিকভাবে পুনর্নিমাণ করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব লে. কর্নেল (অবঃ) আব্দুল গাফফার, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পার্ঘ অর্পণ শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স এবং আমবাগানের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category