• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মিরপুরে বাড়ির পাশের ডোবা থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
মিরপুরে বাড়ির পাশের ডোবা থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার
মিরপুরে বাড়ির পাশের ডোবা থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ৯ ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রাইসা খাতুন(৭) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু রাইসা ওই এলাকার আকরাম সর্দারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। অনেক খোঁজা খুঁজির পর রাত ৯ টার দিকে বাড়ির পেছনের বাঁশবাগানের পাশের ডোবায় তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category