• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় নিয়ে আসতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় নিয়ে আসতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় নিয়ে আসতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মেহেরপুর তাবলীগ জামাত মার্কাজ সাদপন্থিরা। সোমবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে মাওলানা সাদকে চলতি বছরের বিশ্ব ইজতেমায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপিটি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ব আমির হজরত মাওলানা সাদ (দা.বা.) একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন ধরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। এর আগে তিনি প্রতি বছর ইজতেমায় শরিক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনো রকম যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমির এলে বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন। মেহেরপুর তাবলীগ জামাত মার্কাজ বিপুল সংখ্যক সাদপন্থিরা স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category