• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মহেশপুরে টাকা না পেয়ে মাকে হত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

টাকা চেয়ে না পেয়ে এক গর্ভধারিনী মাকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে। বুধবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম শ্যামলী খাতুন (৪৮)। তিনি কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী। তাঁকে মারধর করা ছেলের নাম রতন মিয়া (২৫)। তিনি এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার দিকে নিজ বাড়িতে রতন মিয়া মা শ্যামলী খাতুনের কাছে কিছু টাকার দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে রতন উত্তেজিত হয়ে লাঠি দিয়ে মাকে পেটাতে থাকেন। একপর্যায়ে মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন রতন মিয়া পালিয়ে যান।

প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শ্যামলী খাতুনকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক ইয়াসিন আরাফাত জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনার পর হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়েছে।

স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কেশবপুর গ্রামের বাসিন্দা আবদুর রশিদ জানান, রতন মাদকাসক্ত। ইতিপূর্বে প্রায়ই টাকার জন্য তাঁর মায়ের সঙ্গে গোলমাল করতেন। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। প্রতিবাদ করলে এ ঘটনা ঘটত না।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছেলে রতন মিয়াকে আটক করেছেন। মামলার প্রস্ততি চলছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category