• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

রাজু আহম্মেদ, ঝিনাইদহ।
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫
মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর
মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশী নাগরিক দু’জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)। মঙ্গলবার(১১ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফ’র পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সেসময় তারা বিএসএফ’র হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহবান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category