• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় নিখোঁজের সাতদিনেও উদ্ধার হয়নি বালুর ঘাটের হিসাবরক্ষক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ভেড়ামারায় নিখোঁজের সাতদিনেও উদ্ধার হয়নি বালুর ঘাটের হিসাবরক্ষক
ভেড়ামারায় নিখোঁজের সাতদিনেও উদ্ধার হয়নি বালুর ঘাটের হিসাবরক্ষক

কর্মস্থল থেকে ফেরার পথে নিখোঁজ হন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের তালেবুর রহমান টুকু (৫২)। কিন্তু এক সপ্তাহ পার হলেও তার কোনো হদিস মেলাতে পারেনি পুলিশ।

আজ রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলীসহ স্বজনরা।

সংবাদ সম্মেলনে জারমান লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ভাই তালেবুর মোল্লা ট্রেডার্সের ইজারা নেওয়া বালুর ঘাটে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। ১৫ সেপ্টেম্বর নিজ কর্মস্থল নাটোরের লালপুর বালুরঘাট থেকে ফেরার পথে নিখোঁজ হন তালেবুর রহমান। ঘটনার দিন সেখান থেকে নৌকাযোগে রাত সাড়ে ৭টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। এসময় তার স্ত্রী নাসিমা খাতুন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কিছুক্ষণের মধ্যে সিএনজিতে উঠে বাসায় ফিরব। রাত ৭টা ৫০মিনিটে সর্বশেষ তার স্বামীর সঙ্গে কথা হয়। তারপর থেকে নিখোঁজ তালেবুর রহমান। স্বজনদের অভিযোগ তালেবুর রহমান টুকু অপহরণের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরদিন ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি জিডি করি। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমার ভাইয়ের কোনো খবর জানাতে পারেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধু বলছে, তদন্ত চলছে। আসলে তারা কী তদন্ত করছে তা আমরা কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়টি তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই নাজমুল হোসেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তদন্ত কাজ এগিয়ে চলছে। তবে এখনো পর্যন্ত আশানুরূপ ভালো কোনো ক্লু হাতে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category