• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় গাংনী মহিলা কলেজে তালা দিলো সহকারী অধ্যাপক

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় গাংনী মহিলা কলেজে তালা দিলো সহকারী অধ্যাপক
ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় গাংনী মহিলা কলেজে তালা দিলো সহকারী অধ্যাপক

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পেরে এক সহকারী অধ্যাপক অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে কলেজের অধ্যক্ষের মূল কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। অভিযুক্ত হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম।
এ ঘটনায় কলেজে উত্তেজনার সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে সহকারী কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানাগেছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের শেষ কার্যদিবস ছিলো। কলেজ ছুটি থাকায় ঐ মাসের ২২ তারিখ গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ি আমিরুল ইসলাম দ্বায়িত্বভার গ্রহন করেন। গতকাল সরকারী ছুটি থাকায় আজই প্রথম অধ্যক্ষের কক্ষে প্রবেশ করতে গেলেই তিনি দেখতে পান বাহিরে অন্য একটি তালা দেওয়া আছে।

অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা তালা দিয়েছে তা আমি জানি না। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম হয়েছে।

এ বিষয়ে কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলমের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দিয়েছেন তিনি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, আমি নিয়মতান্ত্রিকভাবেই গভর্নিং বডির নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি। কলেজের প্রথম দিন প্রবেশ করতে গেলে অধ্যক্ষের রুমে মূল ফটোকে তালা দেন বেদারুল আলম। পরে সহকারী কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category