• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

কুষ্টিয়ায় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
কুষ্টিয়ায় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ায় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি এলাকায় সুপারি গাছে সমর্থন করা দল ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিঠু শেখ ১৪ নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুল পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মিঠু শেখ ওই এলাকার দিন মজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠু বেলা ১ টা ২০ মিনিটের দিকে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গাছে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্নস্থানে পুড়ে যায় এবং মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মিঠুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
নিহত ছাত্রের চাচাতো ভাই পলাশ মাহমুদ বলেন, মিঠু ব্রাজিলের সমর্থক ছিল। সুপারি গাছে পতাকা টাঙাতে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্র মারা গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category