• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

ব্যক্তি সচেতনতায় পারে সমাজকে বদলাতে: শিল্পী রানী রায়

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্যাক্তি সচেতনায় পারে সমাজকে বদলাতে: শিল্পী রানী রায়
ব্যক্তি সচেতনতায় পারে সমাজকে বদলাতে: শিল্পী রানী রায়

ব্যক্তি সচেতনতায় পারে সমাজকে বদলাতে- মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি, বাল্য বিবাহ ও নারী নির্যাতন, ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ করতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে, তা না হলে পারলে সমাজকে বদলানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামুন্দী বাজারে সচেতনতামুলক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

বামুন্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার উজল কুমার রায়, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বামুন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস।

অনুষ্ঠানে বামুন্দী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন সামাজিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণ করা হয় ও তা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category