• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব গাংনী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে মেহেরপুর জেলা, গাংনী উপজেলা ও গাংনী পৌর ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠানে গাংনী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল, বামুন্দী ইউনিয়ন ছাত্রদল সভাপতি রেজানুর রহমান রাজন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি বিপুল হোসেন, ধানখোলা ইউনিয়ন (ক) ইউনিট ছাত্রদল সভাপতি হামিদুল ইসলাম, (খ) ইউনিট ছাত্রদল সভাপতি মুন্না আজিজ, ষোলটাকা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলমগীর হোসেন, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ রকি, রাইপুর ইউনিয়ন ছাত্রদল আহবায়ক আরিফুজ্জামান, ছাত্রদল নেতা খালেদুজ্জামান (রকি) নাহিদ, সোহান, স্বাধীন, সজল, শাকিব, আমান, আলিফসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন, আজ এই মহান নেত্রী আমাদের মাঝে নেই, তবে আমরা তার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা রাজনীতিতে কখনোই পূরণ হবার নয়, তবে তার যোগ্য উত্তরসরি তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category