• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গাংনীতে ওয়ার্ড কর্মীসভা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গাংনীতে ওয়ার্ড কর্মীসভা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গাংনীতে ওয়ার্ড কর্মীসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ডের এ কর্মীর সভার আয়োজন করা পূর্বমালসাদহ গ্রামের খালেদা জিয়া মোড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক্ এমপি আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে ৩১ দফা সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলু ও সুলেরী আলভীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাইপুর বিএনপির সভাপতি নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন, মাহবুবুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category