• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন জুলফিকার আলী ভুট্টো

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন জুলফিকার আলী ভুট্টো
বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন জুলফিকার আলী ভুট্টো

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জুলফিকার আলী ভুট্টো বলেন, ইতোপূর্বে আমি দুই বার আবেদন করেছিলাম। দলের পক্ষ থেকে তখন আবেদন গ্রহণ করা হলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। গতকাল আবারও আবেদন জমা দিয়েছিলাম এবং রাতেই আমার বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে। এতে আমি খুবই খুশি।

তিনি আরও বলেন, আমি আবারও দলের হয়ে কাজ করতে চাই। এই মুহূর্তে দল মেহেরপুর-২ গাংনী আসনের যাকে মনোনয়ন দিয়েছেন দলের স্বার্থে তার সাথেই কাজ করবো। বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনকে বিজয়ী করতে মাঠে সর্বাত্মকভাবে কাজ করব এবং দলের বিজয় নিশ্চিত করব।

দলীয় সূত্রে জানাগেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য: বিগত ২০২৪ সালে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বীতা করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category