• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে সেই গণতন্ত্র যার মধ্যে পাঁচ বছর বাংলাদেশ বিশ্বে এক নাম্বার দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। বিএনপি আবারও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা অপপ্রচার করছে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিএনপি যারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছিল সেই বিএনপি এখন গণতন্ত্রের কথা বলেছে।

শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে বিএনপির-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত এখন মানুষের কাছে না গিয়ে বিভিন্ন দূতাবাসে গিয়ে ধর্ণা দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। দেশকে অকার্যকর করা চেষ্টা করছে। মানুষ জানে বিএনপি-জামায়াতের শাসনামলের নৈরাজ্য, জ্বালাও পোড়াও রাজনীতি, মানুষকে গুলি করে হত্যার কাহিনী। সে সময়ে অনেক সাংবাদিক অনেক অর্থনীতিবিদকে হত্যা করা হয়েছে। সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে। ২১ আগষ্ট হত্যাকান্ড ঘটিয়েছে। এখন সরকারের আকাশচুম্বি উন্নয়ন দেখে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যার ঝুলি নিয়ে অপপ্রচারে নেমেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসেম আলী, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পচু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category