• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বন্ধ হয়ে যাচ্ছে মেসেঞ্জার লাইট

আইটি ডেস্ক
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
বন্ধ হয়ে যাচ্ছে মেসেঞ্জার লাইট
বন্ধ হয়ে যাচ্ছে মেসেঞ্জার লাইট

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের লাইট সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে। নাইনটুফাইভগুগলের সূত্রে জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বরের পর থেকে মেসেঞ্জারের এই সংস্করণ থাকবে না।

সংবাদমাধ্যমটি জানায়, বর্তমানে অ্যাপটি চালু করলে সেখানে মূল মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের জন্য বলা হচ্ছে। ইতোমধ্যে অ্যাপটি নতুন করে ডাউনলোড করার জন্য গুগল প্লে-স্টোরে আর পাওয়া যাচ্ছে না।

টেকক্রাঞ্চে দেওয়া এক বিবৃতিতে সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ২১ আগস্ট থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার লাইট ব্যবহারকারীদের মেসেঞ্জার বা ফেসবুক লাইটে স্থানান্তর করা হবে এবং তারা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ রিসিভ করবে।

এদিকে সংবাদমাধ্যম ভার্জ জানায়, মেসেঞ্জার লাইট বন্ধ হওয়ার এই ঘোষণার পাশাপাশি আরও একটি বড় ঘোষণা এসেছে মেসেঞ্জার সম্পর্কে।

মাসের শুরুর দিকেই মেটা ঘোষণা দিয়েছে, আগমী ২৮ সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে আর এসএমএস আদান-প্রদান করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category