• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

ফেসবুকে প্রেম, প্রেমিকাকে বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ফেসবুকে প্রেম, প্রেমিকাকে বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক
ফেসবুকে প্রেম, প্রেমিকাকে বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

ফেসবুকে পরিচয়ে প্রেম প্রেমিকাকে বিয়ে করতে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ (২৮) নামে এক যুবক। আকাশ পথে শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

এরপর সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে পৌঁছান। এরপর দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন এবং বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।

ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ। প্রেমিক শি জিং ইউ চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার বৃষ্টির সাথে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন। চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তারা দ্রুত বিয়ে করবেন।

এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে।

স্থানীয়রা ও কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামে এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন। ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category