• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় জাকের পার্টির মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় জাকের পার্টির মানববন্ধন
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় জাকের পার্টির মানববন্ধন

ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধসহ গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জাকের পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্ত্বরে শেষ হয়।

পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জাকের পার্টির চেয়ারম্যানের রেকর্ডকৃত বক্তব্য শোনানো হয়। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস প্রমুখ। পরে ফিলিস্তিনে নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category