• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত

ফিলিং স্টেশনে তেল আসার সাথে সাথেই বিতরণ করতে হবে: এমপি নাজমুল হুদা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ফিলিং স্টেশনে তেল আসার সাথে সাথেই বিতরণ করতে হবে: এমপি নাজমুল হুদা
ফিলিং স্টেশনে তেল আসার সাথে সাথেই বিতরণ করতে হবে: এমপি নাজমুল হুদা

মেহেরপুরে জালানী তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে রয়েছে দীর্ঘ লাইন। বিশেষ করে মোটরসাইকেলের লাইন ছড়িয়ে পড়েছে দুই কিলোমিটার ধরে। ভোগান্তি কমাতে ফিলিং স্টেশন মালিদের নির্দেশনা দিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।

শনিবার (২৮ মার্চ) ভোর চারটা থেকে গাংনীর হোসেন ফিলিং স্টেশনে জ্বালানী তেল নিতে লাইন দিয়েছেন মোটরসাইকেল চালকরা। তেল পাম্প থেকে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। তীব্র খরা মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন তেলের আশায়। তবুও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। দেওয়া হচ্ছে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার পেট্রোল। লাইনে দাঁড়ানো সব মানুষ শেষ পর্যন্ত তেল পাবেন তার কোন নিশ্চয়তা নেই। কর্ম ঘন্টা নষ্ট করে তাই বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষেরা। এ দুর্ভোগ কমাতে ফিলিং স্টেশন পরিদর্শন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা সদস্য নাজমুল হুদা।

পরিদর্শন শেষে তিনি ফিলিং স্টেশনের মালিক পক্ষকে বলেন, নির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে তেল বিক্রি করা হচ্ছে। ফলে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাই পূর্ব ঘোষণা না দিয়ে তেল আসার সাথে সাথেই বিতরণ করবেন। ফলে লাইন দীর্ঘ হলেও ভোগান্তি কম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category