• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

ফলোআপ: গাংনীর দুটি বিদ্যালয়ে ক্ষুদ্র নির্মাণ কাজে অনিয়ম তদন্ত করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
ফলোআপ: গাংনীর দুটি বিদ্যালয়ে ক্ষুদ্র নির্মাণ কাজে অনিয়ম তদন্ত করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস
ফলোআপ: গাংনীর দুটি বিদ্যালয়ে ক্ষুদ্র নির্মাণ কাজে অনিয়ম তদন্ত করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ও মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজে ব্যাপক অনিয়মের বিষয়ে গঠন হতে যাচ্ছে তদন্ত কমিটি। উপজেলা শিক্ষা অফিসার ও দুই প্রধান শিক্ষকের জোগসাজসে করা অনিয়মের অভিযোগ তদন্ত করবে মেহেরপুর জেলা শিক্ষা অফিস।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় অনিয়মের বিষয়ে সাংবাদিকদের জানান, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অনিয়মের বিষয়গুলো ধামাচাপা দিতে অপতৎরতা শুরু করেছেন প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদ্বয়। তবে তাদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ ও স্থানীয় শ্রেণি পেশার মানুষের কাছ থেকেও প্রতিবাদ শুরু হয়েছে। সুষ্টু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে এমন দাবি করেছেন অনেকে।
অভিযোগে প্রকাশ,
ক্ষুদ্র মেরামতের কাজ হিসেবে জোড়পুকুরিয়া ও মুন্দা ওলিনগর প্রাথমিক বিদ্যালয় দুটিতে দুই লাখ করে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যা কাজ শেষে ৩০ জুনের মধ্যে বিদ্যালয় দুটির চার লাখ টাকা বিল পরিশোধ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে বিদ্যালয় দুটির থেকে প্রাপ্ত খরচের ভাউচারের সাথে বাস্তব কাজের ব্যাপক গরমিল মিলেছে। নামকাওয়াস্তে কিছু কাজ দেখানো হয়েছে খরচের ভাউচারে। অন্যদিকে কাজ না করেই কিছু খরচের ভাউচার জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category