মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার (১২ জানুয়ারী) বিকেলে শহরের ডঃ শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।
শোভযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।