• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

পূজায় তমালিকার নতুন গান

বিনোদন ডেস্ক
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
পূজায় তমালিকার নতুন গান
পূজায় তমালিকার নতুন গান

চলতি সময়ে দেশের প্রগতিশীল কণ্ঠশিল্পী তমালিকা। এবারের দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠ দিয়েছেন ‘শুধু প্রিয়জন’ শিরোনামের নতুন একটি গানে। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

গানটির প্রসঙ্গে তমালিকা বলেন, শ্রোতারা যেহেতু আমার গান পছন্দ করেন তাই শ্রোতাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আর এ কারণেই তাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে দুর্গাপূজায় এই গানটি করেছি। এক কথায়, গানটির ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। আর গানটির ভিডিওতে দর্শক-‘শ্রোতা আমাকে পাবে নতুন রূপে, নতুন লুকে। গানটির সাথে সামঞ্জস্য রেখেই কলকাতার বিভিন্ন লোকেশনে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে।

কলাকাতার জনপ্রিয় নির্মাতা জে জে সুমন গানটির ভিডিও নির্মাণ করেছেন। আগামী ২ অক্টোবর ম্যেম প্রডাকশনের ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ হবে।

‘শুধু প্রিয়জন’ শিরোনামের গানটি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তমালিকার আরও তিনটি মিউজিক ভিডিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category