• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠনের লক্ষ্যে মেহেরপুরে সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠনের লক্ষ্যে মেহেরপুরে সভা অনুষ্ঠিত
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠনের লক্ষ্যে মেহেরপুরে সভা অনুষ্ঠিত

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠনের লক্ষ্যে “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপুর শহরের লা ভোগ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল মেহেরপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের অধীনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন।

জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস হক।

সভায় গঠনতন্ত্র ও প্রকল্প বিষয়ে আলোচনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এবং মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মো: সিরাজুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধান করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুস সাত্তার মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, শহর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর রোকসানা কামাল রনু, জেলা বিএনপি মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেছা নয়ন, জেলা আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, সনাতন ধর্মীয় প্রতিনিধি সঞ্জিত লাল বাপ্পিসহি ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে পিএফজি কো-অর্ডিনেটর নির্বাচিত হন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্না। পিস অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম এবং নারী প্রতিনিধি হিসেবে সাইদাতুন্নেছা নয়ন। সভায় উপস্থিত সকলেই শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন এবং শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category