• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

পালাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাই আশঙ্কাজনক

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
পালাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাই আশঙ্কাজনক
পালাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাই আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে আসিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই আকিব গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ সংলগ্ন কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ ও আকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আসিফ চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে আসিফ ও আকিব চুয়াডাঙ্গা থেকে মোটর সাইকেল যোগে কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর মাঠপাড়া এলাকায় তাদের চাচাতো বোনের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে এসেছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশের একটি চেকপোস্টে তাদের থামতে বলে।

কিন্তু তাদের মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় তারা পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটর সাইকেল চালক আসিফ ও তার ভাই আকিব গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। আর আকিব গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হালসা এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল। ভয়ে পালানোর সময় বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category