• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

পাখি উড়ে গেছে ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবরের

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
পাখি উড়ে গেছে ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবরের
পাখি উড়ে গেছে ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবরের

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ নভেম্বর) বিকাল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমার আর কিছু করার নেই। আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আমি তাকে আর ধরে রাখতে পারিনি।’

এর আগে আকবরের ফেসবুকে পোস্ট করেছেন তার মেয়ে অথৈ। লিখেছেন, ‘আব্বু আর নেই।’ আকবরের মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।

একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবেনা সেতো আর কারো আকাশে- কন্ঠ শিল্পী কিশোর কুমারের এই গান গেয়েই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর মাধ্যমেই পরিচিতি পায় আকবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category