• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

নানা আয়োজনে গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
নানা আয়োজনে গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
নানা আয়োজনে গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কৃষি অফিসার এমরান হোসেন, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম ও গাংনী থানার ওসি বানী ইসরাইল। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category