• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

না ফেরার দেশে চলে গেলেন গাংনীর ডেন্টিস্ট সৈকত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
না ফেরার দেশে চলে গেলেন গাংনীর ডেন্টিস্ট সৈকত
না ফেরার দেশে চলে গেলেন গাংনীর ডেন্টিস্ট সৈকত

ঢাকাস্থ গাংনীর ডেন্টিস্ট সৈকত শাহরিয়ার মুর্শিদ আর নেই। লাইফ সাপোর্টে কয়েকদিন ধরে মত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ রোববার সকালে সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোস্যাল মিডিয়ায় শত শত মানুষের শোকবার্তা বলে দেয় মানুষের ভালবাসা নিয়েই এগিয়ে যাচ্ছিলেন এই তরুণ ডাক্তার।
দেশের খ্যাতনামা কথা সাহিত্যিক গাংনী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভীর ছোট ছেলে সৈকত। সৈকত ও তার স্ত্রী দুজনেই ডেন্টিস্ট। ঢাকায় নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন স্বামী স্ত্রী দুজনে মিলে। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
ঢাকা সিটি ডেন্টাল কলেজের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা ডেন্টাল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন।
১৭ অক্টাবর রাতে নিকুঞ্জ এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন সৈকত। এসময় ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিউরো সাইন্স হাসপাতালে। বেশ কয়েকদিন ধরেই ছিলেন লাইফ সাপোর্টে। তার শরীরে অপারেশনের প্রয়োজন হলেও শারীরিক অবস্থা গুরুতর তাই সম্ভব হয়নি। চিকিৎসকরা অপেক্ষা করছিলেন; অবস্থা একটু ভাল হলেই অপারেশন করবেন।
জানা গেছে, ঢাকা থেকে মরদেহ গাংনীতে নেওয়ার প্রক্রিয়া চলছে। গাংনী হাইস্কুল ফুটবল মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি গাড়াডোবে দ্বিতীয় জানাযা শেষে গ্রাম্য কবরস্থানেই তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category