• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৌলতপুরের সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা কারাগারে

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
দৌলতপুরের সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা কারাগারে
দৌলতপুরের সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা কারাগারে

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আক্কেল আলী কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন চেয়ে আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন ইলেক্ট্রেশিয়ান মো. ইলিয়াস হোসেন। এদিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান তিনি।

ঘটনায় নিহতের বাবা গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। জানা গেছে, সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category