• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

দৌলতপুরে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার-থানায় জমা ৬৪ বোতল

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
দৌলতপুরে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার-থানায় জমা ৬৪ বোতল
দৌলতপুরে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার-থানায় জমা ৬৪ বোতল

কুষ্টিয়ার দৌলতপুরে বস্তা ভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হলেও থানায় জমা হয়েছে মাত্র ৬৪ বোতল । দৌলতপুর উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ব্যাঙগাড়ী মাঠে একটি মাইক্রোবাস থেকে এ পরিমাণ মাদক উদ্ধার দেখিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেকালা ক্যাম্পের এএসঅই মিজানের নেতৃত্বে একদল টহল পুলিশ চেকপোষ্ট বসিয়ে ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালানোর সময় ধর্মদহ গ্রাম থেকে একটি মাইক্রোবাস নিয়ে আসে পুলিশ।

তবে মাইক্রোবাসের চালক ও মাদকের মালিক মাইক্রোবাসে ছিল না বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাইক্রোবাস ফেলে পালিয়ে গেলে পুলিশ স্থানীয় একজন চালককে দিয়ে মাইক্রোবাসটি ব্যাঙগাড়ী মাঠে নিয়ে যায়।

তেকালা ক্যাম্পের টু-আইসি এএসঅই মিজান ঘটনাটি দৌলতপুর থানার ওসিকে জানায়। পরে দৌলতপুর থানার এসআই বাদশা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে থাকা মাদক উপস্থিত জনতার সামনে সিজার লিস্ট বা গণনা না করে থানায় নেয়।

প্রত্যক্ষদর্শী জানান, একটি বস্তায় ভরা ও সিটের নীচে অনেক ফেনসিডিল ছিল। কয়েকজন ছেলে এখানে উপস্থিত ছিল, জুলহাস নামে একজন বস্তা খুলে গুনতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। বস্তা না খুলে ও না গুনে মাইক্রো নিয়ে চলে যায় দৌলতপুর থানা পুলিশ।

মাদক উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ নাজমুল হুদা জানান, ব্যাঙগাড়ী মাঠে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানোর সময় একটি মাইক্রোবাসকে থামতে বলা হলে মাইক্রোবাসের চালক ও মাদকের মালিক মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি জব্দ করে একটি বস্তা থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাটি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category