• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং

দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর ক্লোজ

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর ক্লোজ
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর ক্লোজ

কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীরকে ক্লোজ করা হয়েছে। আজ রোববার দুপুরে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়। তারস্থলে দৌলতপুর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. নাজমুল হুদা।

তিনি সাতক্ষীরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। একমাস আগে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আউয়াল কবীর যোগ দিয়েছিলেন। তিনি যোগদানের পর দৌলতপুরে আইন শৃঙ্গলা পরিস্থিতির অবনতি ঘটে। বৃদ্ধি পায় খুন, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ দৌলতপুর থানায় দালালদের দৌরাত্ম।

পাশাপাশি জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারনে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার নবাগত ওসি মো. নাজমুল হুদা জানান, রোববার বিকেলে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছি। আগের ওসি শেখ আউয়াল কবীর কুষ্টিয়াতে আছেন। এখনও তাকে কোন থানায় দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category