• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুর গৃহবধূর মরদেহ কবরস্থানে নেওয়ার পথে আটকালো পুলিশ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
দৌলতপুর গৃহবধূর মরদেহ কবরস্থানে নেওয়ার পথে আটকালো পুলিশ
দৌলতপুর গৃহবধূর মরদেহ কবরস্থানে নেওয়ার পথে আটকালো পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে শিলা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ আত্মীয় স্বজনেরা কবরস্থানে নেওয়ার পথে আটকে দিলো পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকালে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙ্গালী মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের সন্দেহ, গৃহবধূর মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার হচ্ছে। গৃহবধূটিকে শ্বশুরবাড়িতে পুড়িয়ে হত্যার অভিযোগের ব্যাপারে স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ। শিলা মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙ্গালী মোড় নামক এলাকার আমিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও আত্মীয় স্বজনরা বলেন, দুই বছর আগে দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে শিলার বিয়ে হয়। আলামিন পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। তিন মাস আগে এই দম্পতির একটি সন্তানও হয়। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, শিলা শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

এরপর কুষ্টিয়া থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী আলামিন শিলাকে বাবার বাড়িতে রেখেই চলে যান। রাতে শ্বাসকষ্ট উঠলে পরিবারের লোকজন তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরে তিনি আজ ভোররাতে মারা যান।

মৃতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, গত ২৯ জুন ঘটনাটি ঘটেছিল। শ্বশুরবাড়ির লোকজন আমাদের বলেছিল শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তারাই চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে, শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে বিষাক্ত তারপিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে সে কারও নাম বলেনি। তাই পরিবারের লোকজন বিষয়টি জানতে চায়নি, তাই আমিও আর কাউকে বলিনি।’

আশরাফুল ইসলাম আরও বলেন, ‘আজ সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে শিলার দাফন করার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে মরদেহ কবরস্থানে নেওয়ার পথে বেলা পৌনে ১০টার দিকে পুলিশ মরদেহ আটকে দেয়। হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের বিষয়টি জানাই।’

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে এমন সন্দেহের ভিত্তিতে পুলিশ মরদেহ কবরস্থানে নেওয়া বাঁধাদেয় এবং পরিবারের সঙ্গে কথা বলে। শোনা যাচ্ছে, মৃতের দুলাভাই বলছে, মেয়েটি মারা যাওয়ার আগে তাঁকে বলেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃতের শরীরের ওপরের অংশটুকু পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, মেয়েটির বাবা ও স্বামীর পরিবার একে অপরের আত্মীয়। ঘটনাস্থল দৌলতপুর হওয়ায় ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category