• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দশ বছরে মেহেরপুরে বেড়েছে ২২ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠান

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
দশ বছরে মেহেরপুরে বেড়েছে ২২ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠান
দশ বছরে মেহেরপুরে বেড়েছে ২২ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠান

২০১৩ এবং ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি বিশ্লেষনে মেহেরপুরে বেড়েছে ২১ হাজার অর্থনৈতিক ইউনিট। মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক সেমিনারে এ তথ্য জানায় মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিস।

২০২৪ সালের অর্থনৈতিক শুমারি মতে বর্তমানে জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৬৩ হাজার ৭৮৭। যেখানে স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ২৭২৪৮ টি এবং অস্থায়ী প্রতিষ্ঠান ১০৩৭টি, এছাড়াও জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে ৩৫ হাজার ৫০২ টি প্রতিষ্ঠান বা খানা। যেখানে ২০১৩ সালের অর্থনৈতিক শাখার সংখ্যা ছিল ৪১ হাজার ৮৮০ টি। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এসব তথ্য জানান জেলা পরিসংখ্যানের উপ-পরিচালক বছির উদ্দিন। এ সময় সারাদেশে অর্থনৈতিক শুমারির সর্বশেষ চিত্র তুলে ধরেন তিনি। সেমিনারে অর্থনৈতিক শুমারীর লক্ষ্য উদ্দেশ্য, আওতা পরিধি, বাস্তবায়ন প্রক্রিয়া, মূল অনুসন্ধানগুলো তুলে ধরা হয়। এসময় সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথাটি উঠে আসে।

অনষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা সিভিল সার্জন একেএম আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিগণ। এছাড়াও জেলার ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category