চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বুধবার সন্ধ্যারাতে তাদেরকে রেলবাজার থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবী আটককৃতরা চিহ্নিত জুয়াড়ী। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ ১ হাজার ১০০ টাকা ও একসেট তাস।
দর্শনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দর্শনা রেল বাজারে সিরাজুল ইসলামের মাছের আড়তের সামনে জুয়া খেলা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে- ঘুঘুডাঙ্গার রাকিব হাসান টিটু(৩৫), মোবারক পাড়ার আশিক(২৮), শাহারুল ইসলাম(৩৪) পরানপুরের ফারুক মিয়া(২৪)।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।