• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে আখ মাড়াই উদ্বোধন

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে আখ মাড়াই উদ্বোধন
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে আখ মাড়াই উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসিমের উদ্বোধন করা হয়েছে । আজ শুক্রবার বিকালে মিলের ক্যান ক্যারিয়ার চত্বরে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আখ মাড়াইয়ের কার্যক্রমের শুরু হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের (উৎপাদন ও প্রকোশলী) পরিচালক আতাউর রহমান খান, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মাফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলতি মাড়াই মৌসুমে কেরু চিনিকলে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৮শত ১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারের ৫৫ মাড়াই কার্যদিবসে চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬.২ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category