• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

তিন দিনের রিমান্ড শেষে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা কারাগারে

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
তিন দিনের রিমান্ড শেষে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা কারাগারে
তিন দিনের রিমান্ড শেষে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা কারাগারে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহার এই আদেশ দেন ।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রবিবার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুর নেওয়া হয়। পরদিন সোমবার দুপুরের দিকে আদালতে নেওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার পর সৈয়দা মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিলে কড়া পুলিশি পাহারায় মোনালিসা ইসলামকে কারাগারে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category