তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন। পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা ২২ টি স্টলে সাজিয়েছিলেন পিয়াসা, পাটি সাপটা, আন্দসা, চিতই, ভাপা, পুলি, সরু, মালাই রোলসহ শতাধিক রকমারী পিঠা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকসহ কলেজের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।