• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঢাকায় যান মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসেন এক সাথে কাজ করবো: আমজাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
ঢাকায় যান মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসেন এক সাথে কাজ করবো: আমজাদ হোসেন
ঢাকায় যান মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসেন এক সাথে কাজ করবো: আমজাদ হোসেন

ঢাকায় যান মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসেন এক সাথে কাজ করবো বলে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ধানের শীষের পক্ষে আসার আহবান জানিয়েছেন মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার বামন্দি বাজারে ৩১ দফা দাবির লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট চেয়ে দোকান মালিকসহ পথচারীদের হাতে হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা, বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ্ আল শাওনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

বাজারে লিফলেট বিতরণ শেষে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, একটি পক্ষ মাঝে মধ্যেই কিছু মানুষ নিয়ে যে পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে রত আছেন, আমি তাদের উদার্ত আহবান করবো আপনারা আমাদের সাথে আসেন। বিএনপি বড় দল মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে, চেষ্টা আপনারা করতে থাকেন কোন আপত্তি নেই, তাই আপনারা দয়া করে আসেন আন্দোলন না করে ঢাকায় যান সেখান থেকে যদি মনোনয়ন পরিবর্তন করে নিয়ে আসতে পারেন, তাহলে আমাদেরতো লাগবে সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করছি আসেন এক সাথে রাস্তা চলি ধানের শীষে ভোট চাই। এবং ধানের শীষকে পাশ করানোর জন্য সর্বোপরি রক্ত দিয়ে হলেও চেষ্টা করবো। তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category