ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা নামক স্থানে শাহিনা আক্তার নামে (৫০) নামের এক নারীর মরদহে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের ইটভাটার সামনে এ মরদেহ দেখা যায়। নিহত শাহিনা আক্তার শৈলকুপা উপজেলার বিষ্ণপুর গ্রামের বছির মন্ডলের স্ত্রী। তবে এলাকাবাসী মৃত্যু সর্ম্পকে কিছু বলেতে পারেনি।
স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা ইটভাটার সামনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা। তবে এটি সড়ক দুর্ঘটনা না হত্যা সে সর্ম্পকে কিছু বলতে পারেননি। দুর্ঘটনার কোন চিহ্ন নেই। মরদেহটি রাস্তার এক পাশে পড়ে ছিলো। দেখতে পেয়ে আরাপপুর হাইওয়ে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় শিকারী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত যানবহন শাহিনাকে চাঁপা দিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে।