“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদের আয়োজনে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও বিনামুল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.এস.এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা: সঞ্জিব কুমার বিশ্বাস, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জহির রায়হান, ঝিনাইদহ পোল্ট্রি ফার্ম মালিক সমিতির সভাপতি হামিদুর রহমান। অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান। এছাড়া ৬ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাসহ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে পথচারীদের মাঝে বিনামুল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।