• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জোড়পুকুরিয়া বাজার কমিটির সকলের পদত্যাগ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
জোড়পুকুরিয়া বাজার কমিটির সকলের পদত্যাগ
জোড়পুকুরিয়া বাজার কমিটির সকলের পদত্যাগ

মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া বাজার কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। আজ শুক্রবার বিকালে জোড়পুকুরিয়া বাজারে ব্যবসায়ীদের উপস্থিতিতে বাজার কমিটির সভাপতি কাফেরুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম নুহু, সাধারণ সম্পাদক রাজু মাস্টারসহ সকল সদস্যবৃন্দ।

এসময় কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, হাসেম ফকির, হাবিবুর রহমান হাবেল ও ফারুক হোসেন পদত্যাগ করেন। ২০২৩ সালের জানুয়ারী মাসে তিন বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছিল এবং দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান কমিটির মেয়াদ শেষ না হলেও আগেই সকলে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজনৈতিক পট পরিবর্তন ও বর্তমান কমিটি বাজারের আরও নিরাপত্তা জোরদার ও বাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান।
বাজারের সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী ৫ দিনের মধ্যে নুতন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন ব্যবসায়ীরা। সভায় কমিটির সদস্যরা ছাড়াও সাবেক মেম্বর আব্দুল হান্নান, রবিউল ইসলাম,জাব্বারুল ইসলাম,আব্দুর রশিদ, আলমাস হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় আরও সিদ্ধান্ত হয় নুতন কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি সাময়িক দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category