• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জনপ্রশাসন মন্ত্রীর মেহেরপুর সফরে বইছে উৎসবের আমেজ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
জনপ্রশাসন মন্ত্রীর মেহেরপুর সফরে বইছে উৎসবের আমেজ
জনপ্রশাসন মন্ত্রীর মেহেরপুর সফরে বইছে উৎসবের আমেজ

তিন দিনের সফরে মেহেরপুর আসছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তার আগমনকে ঘিরে মেহেরপুরে বইছে উৎসবের আমেজ।

জনপ্রশাসন মন্ত্রীর আগমন উপলক্ষ্যে দরবেশপুর-মেহেরপুর-মুজিবনগর তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। চারিদিকে সাজ সাজ রব। নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দিপনা সৃষ্টি হয়েছে এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে তিনি সড়ক পথে মেহেরপুরে এসে পৌছাবেন। প্রথমে তিনি মেহেরপুর পৌর কবরস্থানে তার বাব-মায়ের কবর জিয়ারত করবেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও মেহেরপুর শহীদ ডাঃ শামসুজ্জোহা উদ্যানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এসময় দলীয় নেতাকর্মী ও প্রসাশনের বিভিন্ন কর্মকর্তার তাকে সংবর্ধনা জানাবেন।

শুক্রবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তÍর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

শনিবার সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকারের গত মেয়াদে ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন সরকারে এসে তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category