• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা:
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

চুয়াডাঙ্গায় ঠোঁট কাটা, তালু কাটা, মুগুর পা, পায়ের শিরটান রোগীদের ৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (২ নভেম্বর) বেলা ১২ টার দিকে বেসরকারি সংস্থা ইম্প্যাক্ট ফাউন্ডেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গাসহ পাশ্ববর্তী জেলার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে।

রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের প্রধান প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম নামমাত্র মুল্যে এ চিকিৎসা প্রদান করেন। এর ফলে গ্রামঞ্চলের হত দরিদ্র মানুষেরা উপকৃত হবেন।

এখানে দুই ভাগে রোগী চিহ্নিত করা হচ্ছে। যাদের অপারেশনের প্রয়োজন নেই তাদেরকে ফিজিওথেরাপিসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে ছাড়পত্র দেয়া হচ্ছে। যাদের অপারেশন প্রয়োজনে তাদেরকে ভর্তি করে নেয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মেডিকেল ক্যাম্প চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category