• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, বায়েজিদ জাকির হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ায় রনি, কাবা, নান্টু, বাধনসহ কয়েকজন দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করায় ২৭ জানুয়ারী রাতে মুক্তিযোদ্ধার সন্তান হাসিবসহ বেশ কয়েক জনকে কুপিয়ে জখম করে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই রনি, কাবা ও নান্টুকে আটক করে। তবে জামিনে মুক্ত হয়ে তারা আবারও হত্যার হুমকি দিচ্ছে। এদেরকে আইনের আওতায় না আনলে, কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category