• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

চুয়াডাঙ্গায় পাবজী গেমস চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়া ১২০ জন আটক : ২৪ জনের কারাদন্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি 
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

সরকারীভাবে নিষিদ্ধ পাবজী গেমস চ্যাম্পিয়নশীপ আয়োজক ১২ ও ১০৮ জন খেলোয়াড়কে আটক করে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে বেশ কয়েকটিএলাকা থেকে পাবজী গেম চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণ করতে আসেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।

আটক ২৪ জনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় তাদের ভ্রাম্যমান আদালত ২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্তদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকার তাস্নীম নূর কমিউনিটি সেন্টার থেকে ১২০ কিশোর ও যুবককে আটক করে পুলিশ।

নিষিদ্ধ পাবজী গেমসের প্রধান আয়োজক ছিলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ার মুহাই আলির ছেলে মেহরাব ও পোষ্টঅফিস পাড়ার সাহিন মাহমুদের ছেলে সাদমান।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কমিউনিটি সেন্টারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কিশোর ও যুবকরা মিলিত হয়েছে নিষিদ্ধ কর্মকান্ডে লিপ্ত হওয়ার জন্য। এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদর্তেউপজেলার দৌলতদিয়াড় এলাকার তাস্নিম নূর কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে।

পুলিশ সেখানে উপস্থিত হয়ে দেখতে পায় সরকার কর্তৃক নিষিদ্ধ পাবজী গেমস চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করছে ১০৮ জন। আর আয়োজক ছিলে ১২ জন। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ইলেকট্রিক ডিভাইস, নগদ টাকা, খেলার পুরস্কার, রাইটারসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করে।

দুপুরে আটককৃতদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের বেশি তাদের ২৪ জনকে সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়ার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রত্যোককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিকালে তাদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

বাকি ৯৬ জনের মধ্যে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর বয়স ১৮ বছর হলে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category