অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচের মধ্যদিয়ে বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন আর্জেন্টনা। বহু প্রতিক্ষারপর লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে সারাদেশের ফুটবল প্রেমীরা। সেই উল্লাসের ঢেউয়ে ভাসতে পিছিয়ে পড়েনি চুয়াডাঙ্গার আর্জেন্টিনা সমর্থকরাও। রবিবার (১৮ডিসেম্বর) দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে শহরসহ গ্রামের অলিগলিতে গভীর রাত পর্যন্ত আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, নেচে-গেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা। তবে চোরে বাঁধ সেধেছে ভুরিভোজে।
জানা যায়, চুয়াডাঙ্গা শহরের একদল আর্জেটিনার সমর্থক তাদের কয়েকটি ছাগল ও একটি গরু চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, বেশ কয়েকটি ছাগল ও একটি গরু আর্জেটিনার জয়ের পর ভুরিভোজে খাওয়ার জন্য কিনে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিক পাড়ার একটি খোয়াড়ে (ফার্ম) রাখা ছিলো। কিন্তু আর্জেটিনার জয়ের পর আনান্দ উল্লাস শেষে খোয়াড়ে গেলে গরু ও ছাগলগুলো খুঁজে পাওয়া যায়নি।’
চুয়াডাঙ্গা জেলা আর্জেটিনা সমর্থক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি অভিযোগ করে বলেন, আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম, আমাদের দল বিজয়ী হলে আমার ছাগল ও গরু জবাই করে ভুরিভোজ করবো। সে অনুযায়ী আমরা কয়েকটি ছাগল এবং একটি গরু কিনে একটি খোয়াড়ে রেখেছিলাম। কিন্তু রাতে খেলা শেষে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি এগুলো আর্জেটিনা বিদ্বেষী অন্যদলের সমর্থকরা চুরি করেছে। তবে এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
তবে এ ঘটনায় আর্জেটিনার সমর্থক গোষ্ঠীর সদস্যদের অভিযোগ ভিত্তিহীন বলে অনেকেই দাবি করছেন। এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা পুলিশও বলছে এরকম কোনো ঘটনা তাদের জানা নেই।