• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে 'কমিউনিটি পুলিশিং ডে' উদযাপিত
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে 'কমিউনিটি পুলিশিং ডে' উদযাপিত

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকালে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে দিবসটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ফোর্স, আমন্ত্রিত সম্মানিত অতিথি ও কমিউনিটি পুলিশিং সদস্যদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯ টায় শহীদ হাসান চত্বরস্থ মাথাভাঙ্গা নতুন ব্রীজ হতে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়।

এ সময় চুয়াডাঙ্গা আত্মবলিদানকারী গর্বিত বাংলাদেশ পুলিশের সদস্যদের আত্মার মাহফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শিরিন নাইম পুনম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর মোঃ কামরুজ্জামান ও সদস্য সচিব মোঃ মনিরুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স। অনুষ্ঠানে বক্তারা সমাজের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category