• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিবেদক
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদূরে টেংরামারি নামক স্থানে রেললাইনের ওপর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই মাসুদ রানা জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। তার পরনে ছিল ধুসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। পাঞ্জাবির কয়েক স্থানে ছেঁড়া ছিল। এলাকার কোনো মানুষ তার পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category