• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩
গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ
গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

সমবায় অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরন প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জুন) দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করেন।

জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, সুবিধাভোগী সদস্য কুতুবউদ্দিন, রুনা খাতুন।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ও আমদহ ইউনিয়নের ২শ জনের মধ্যে ১ লক্ষ ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category