রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত আলাল হোসেন রাজুর মরদেহ টানা ১৫ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে ৷ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাল হোসেন রাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আলাল হোসেন রাজু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের খাইরুল ইসলাম খেড়ু মন্ডলের ছোট ছেলে। প্রায় ১৪ মাস আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান তিনি ৷সেখানে গ্যাস প্লান্টে কর্মরত থাকা অবস্থায় গত ২৫শে আগস্ট গ্যাস প্লান্ট বিস্ফোরণ ঘটে৷ এতে আলালসহ অনেকেই নিহত হয় ৷ তিনদিন পর ঘটনস্থল থেকে উদ্ধার হয় আলাল হোসেন রাজুর মরদেহ ৷দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ১৫ দিন পর বুধবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ পৌঁছেছে নিজ বাড়িতে ৷ রাজুকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা ৷ বিকেল পাঁচটায় নিজ গ্রামে জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়েছে ৷ এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।