• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গিটার কিংবদন্তি জেফ বেকের জীবনাবসান

বিনোদন ডেস্ক
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
গিটার কিংবদন্তি জেফ বেকের জীবনাবসান
গিটার কিংবদন্তি জেফ বেকের জীবনাবসান

ব্রিটিশ গিটার কিংবদন্তি জেফ বেক আর নেই। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) মারা গেছেন তিনি। তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। কালজয়ী এই তারকার বয়স হয়েছিলো ৭৮ বছর।

জেফ বেকের পুরো নাম জিওফ্রে আর্নল্ড বেক। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ‘দ্য ইয়ার্ডবার্ডস’ ব্যান্ডে বাজিয়েছিলেন। পরবর্তীতে নিজের একক পারফর্মেন্সে মনোযোগ দেন। কেবল গিটারের মুর্ছনা ছড়িয়েই তিনি জয় করেছেন বিশ্ব। হয়েছেন সেরাদের সেরা।

জেফ বেককে বলা হয় ‘গিটারিস্টদের গিটারিস্ট’। মার্কিন সাময়িকী রোলিং স্টোনের মতে, সর্বকালের সেরা পাঁচজন গিটারিস্টের একজন তিনি। এছাড়া অন্যান্য জরিপেও তিনি সেরাদের তালিকায় রয়েছেন। রক মিউজিকের অন্যতম প্রভাবশালী গিটারিস্ট হিসেবে খ্যাত বেক।

খ্যাতিমান এই তারকার মৃত্যুর বার্তায় বলা হয়েছে, ‘তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।

জেফ বেকের জন্ম ১৯৪৪ সালের ২৪ জুন ইংল্যান্ডের ওয়েলিংটনে। ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি আকৃষ্ট হন তিনি। কলেজ জীবনেই গিটারের প্রেমে নিজেকে বিলিয়ে দেন। এরপর ধীরে ধীরে উত্থান আর সবাইকে ছাড়িয়ে যাবার বিস্ময়কর অধ্যায়।

বেস্ট রক ইনস্ট্রুমেন্টাল পারফর্মেন্সের জন্য ছয়বার গ্র্যামি জিতেছিলেন জেফ বেক। এছাড়া বেস্ট পপ ইনস্ট্রুমেন্টাল পারফর্মেন্সের জন্য পেয়েছেন একবার। ২০১৪ সালে তিনি ব্রিটিশ অ্যাকাডেমি থেকে সম্মানজনক ‘আইভর নভেলো অ্যাওয়ার্ড’ অর্জন করেন। রক অ্যান্ড রোল হল অব ফেমেও তিনি দুইবার জায়গা করে নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category